ভূমিকা
শস্তির ধর্ম ইসলাম, যুগে যুগে মানুষের মনে যে প্রেরণার জোয়ার প্রবাহিত করিয়াছে, তার ফলেই আজকের এই মাটির পৃথিবী সভ্যতার উচ্চ শিখরের পানে দ্রুত ধাবিত হইতেছে । এই কথা কে অস্বীকার করিতে পারিবে যে, মুসলমাগণ স্পেনে জ্ঞানের যে দীপ্ত মশাল প্রজ্জ্বলিত করিয়াছিল, তাহারই অনির্বাণ শিক্ষার লক্ষ্যে পাশ্চাত্য আজ বৈজ্ঞানিক অগ্রগতির চরম পর্যায়ে উপনীত । উক্ত মশালই হইতেছে মহাগ্রন্থ আল্লাহর কোরআন, মুসলমানের মাথার তাজ, দুনিয়া ও আখেরাতের সম্বল । এই মহাগ্রন্থকে সম্যক বুঝিবার, জানিবার তাগিত যদিও প্রায় প্রতিটি মোমেন মুসলমান অনুভব করিয়া থাকেন, কিন্তু সেই অমূল্যরত্ন আরবী, ফারসী, উরদু ইত্যাদি ভাষায় লিপিবদ্ধ থাকার জন্য বাংলা ভাষা ভাষীদের উহা জানার সুযোগ আর ঘটে না । এই জন্যই মুসলিম সমাজের এত অধঃপতন । এই উদ্দেশ্যে যদিও কোরআন শরীফের অনুবাদ ২/১ খানা বাহির হইয়াছে, কিন্তু তাহা সংখ্যার দিক দিয়া খুবই কম । তাই সমাজের উক্ত অভাব দূরীকরণার্থে বিখ্যাত মাওলানা মরহুম রফিউদ্দিন দেহলবী ছাহেব, মোজাদ্দেদে মিল্লাত হাকীমুল উম্মত, কুতুবে দাওরান হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী ছাহেব কৃত নূরুল কুলুব, কোরআন শরীফ ও উর্দু ও আমলে কোরআন ও হজরত মাওলানা রুহুল আমীন ছাহেবের তাবিজাত, অজিফা ভাঙার উর্দু নাফিউল খালায়েক, পবিত্র হাদীস শরীফ ও অন্যান্য মূল্যবান গ্রন্থরাজি হইতে পরীক্ষিত আমলিয়াত সংগ্রহ করিয়া বাংলা নাফিউল খালায়েক বা আমলিয়াতে কোরআন, কেতাবখানা লিপিবদ্ধ করা হইয়াছে । ইহাতে আরবি আয়াতের বাংলা উচ্চারণ দেওয়া হইয়াছে। কিন্তু পাঠকগণ বাংলা উচ্চারণের উপর পূর্ণ নির্ভর করিবেন না। কারণ, আরবি শব্দের সঠিক উচ্চারণ করা বাংলায় সম্ভব নয় ।
এই অমূল্য মহাগ্রন্থে এতসব প্রয়োজনীয় বিষয় সন্নিবেশিত হইয়াছে যে, আখেরাতের মুক্তিকামীমাত্রই ইহাকে পরশমণিতুল্য মনে করিবেন। শুধু তাই নয় ইহাতে সন্নিবিষ্ট অর্থসহ মহাবিজ্ঞানময় কোরআনের সুললিত আয়াতসমূহ পাঠে তাহার গভীর তাৎপর্য উপলব্ধি করিয়া পাষাণ প্রাণও গলিয়া যাইবে এবং ধর্মের পথে, সত্যের পথে অগ্রসর হওয়ার প্রবল তাগিদ অনুভব করিবে। আরও যে কোনও প্রকারের বিপদ আসুক না কেন, অসীম শক্তি সম্পন্ন উক্ত আয়াতসমূহ বা আরও যে সমস্ত প্রত্যক্ষ ফলপ্রদ তাবিজ অত্র কেতাবে দেওয়া হইয়াছে, তাহাদের কল্যাণে অচিরেই সেই সব মুছিবত দূর হইয়া যাইবে ।
ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের জন্য অজিফা পাঠ করার সুবিধার্থে মূল আরবির বাংলা উচ্চারণ, অনুবাদ, শানে নজুল ও ফজিলতসহ পাঞ্জ সুরা, দরূদ শরীফের ফজিলত, বিসমিল্লাহর ফজিলত, বার চান্দের ফজিলত, পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত, নফল নামাজের ফজিলত, আমপারার পূর্ণ বঙ্গানুবাদ, আল্লাহর নামের মাহাত্ম্য, কোরআনের দোয়া, তাবিজাত দোয়ায়ে গাল আরশ, হেজবুল বাহার ইত্যাদি রহিয়াছে। ইহা ছাড়া বহুবিধ জরুরী বিষয় এই কিতাবে দেওয়া হইয়াছে এবং তাবিজাত লিখিবার ও আমল করিবার
নবম সংস্করণ
অসীম দয়াময় আল্লাহতায়ালার অনুগ্রহে নাফিউল খালায়েক বা আমলিয়াতে কোরআন গ্রন্থখানি মুদ্রাঙ্কিত ও সঙ্গে সঙ্গে সংশোধিত হইয়াছে।
কাজেই এই মহাগ্রন্থখানি হৃদয় আকর্ষণ করিতে যে সমর্থ হইয়াছে ইহা সহজেই অনুমেয়। আল্লাহর রহমতে অত্র সংস্করণে গ্রন্থখানির ভাষাকে আরো পরিমার্জিত ও সংশোধন করতঃ কয়েক স্থানে পরিবর্তিত ও পরিবর্ধিত করিয়াছি। এমনকি, হেজবুল বাহারও সন্নিবেশিত করিতে যথাসাথ্য চেষ্টা করিয়াছি। আশা করি, আল্লাহর রহমতে গ্রাহক ও অনুগ্রাহক মহোদয়গণের পূর্বের আগ্রহ চিরকালই বজায় থাকিবে । এবার অত্যাধিক পরিশ্রম স্বীকার করিয়া কম্পিউটারের কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও তীক্ষ্ণদৃষ্টির ফলে নুতন সাজে সজ্জিত করিয়া আপনাদের সম্মুখে পেশ করিলাম। গ্রাহকগণ সন্তুষ্ট হইলে আমাদের পরিশ্রম সার্থক মনে করিব 1
পহেলা এপ্রিল, ১৯৯৫ ইং
প্রকাশক
বিঃদ্রঃ - সর্বসাধারণকে জানান যাইতেছ যে, জনাব আলহাজ্জ আবদুর রহিম সাহেব বরিশালী অনুদিত জনপ্রিয় ও বহুল প্রচলিত বাংলা নাফিউল খালায়েক। এক শ্রেণীর পুস্তক ব্যবসায়ী এই গ্রন্থখানির নাম হের-ফের করিয়া বাজারে বাহির করিয়াছে। তাহাতে নিরীহ ক্রেতাগণ বিশেষ অসুবিধায় পড়িতেছেন । এই জন্য ক্রেতাগণকে অনুরোধ করা যাইতেছে যে, ক্রয়কালীন আলহাজ্জ আবদুর রহিম সাহেব, অনুদিত এবং আখতার হোসেন কর্তৃক বরিশাল কোরান মঞ্জিল লাইব্রেরী হইতে প্রকাশিত দেখিয়া লইবেন । আরও প্রকাশ থাকে যে, সরকার কর্তৃক রেজিষ্টার্ড নং ১৯০ দেখিয়া ক্রয় করিবেন ।
শর্ষিণার হজরত পীর ছাহেব কেবলার এজাজত ও দোয়াপত্র
আমলিয়াতের নির্ভরযোগ্য কেতাব
“উর্দু নাফিউল খালায়েক' এর বঙ্গানুবাদ দেখিয়া খুশী হইলাম । কেতাবখানা উর্দু ভাষায় থাকার দরুন বাংলা ভাষীগণ ইহার ফায়দা হইতে বঞ্চিত ছিল। এমন একখানা গুরুত্বপূর্ণ কেতাবের অনুবাদ ও প্রকাশের জন্য আমি অনুবাদক এবং প্রকাশককে আন্তরিক মোবারকবাদ জানাইতেছি।
আমি উক্ত বাংলা নাফিউল খালায়েক বা আমলিয়াতে কোরান, কেতাবখানা হইতে নেক নিয়তে আমল, তদবীর ও তাবীজ দিতে এজাজত দিতেছি।
অতএব, এই কেতাব দ্বারা যাহাতে সকল মোমেন মুসলমানগণ ফায়দা হাছেল করিতে পারেন, তজ্জন্য আল্লাহপাকের দরবারে দোয়া করিতেছি।
আমিন। ছুম্মা আমিন ।।
شاہ محمد میدیق عفریضہ
স্বাক্ষর-পীর ছাহেব, শর্ষিণা ।
