2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

মাক্বামাতে মাযহারী

Price:
৳165    ৳ 157.00

পেইজ:   172

ওজন:   1kg


ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

                    প্রথম অনুচ্ছেদ

          নকশবন্দিয়া তরিকার আলোচনা

এতে কোনো অস্পষ্টতা নেই যে, আলিয়া নকশবন্দিয়া তরিকার কর্মসূচী হচ্ছে স্থায়ী আত্মিক মনোযোগ, ফয়েজের উৎস ধারণ, নফল ইবাদতে ভারসমতা ও আকর্ষণীয় বস্তু বর্জনের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। নিজের ক্ষমতা অনুসারে এমন ওজীফাসমূহ আদায় করা, যা সহীহ্ হাদিসসমূহ দ্বারা সাব্যস্ত । এই তরিকায় তওবা থেকে রেজার মাকাম পর্যন্ত সকল মাকাম সুলুকের (আত্মিক ভ্রমণের) মাধ্যমে অতিক্রম করতে হয়। এই সুলুকের ফল হচ্ছে যাতে এলাহীর দায়েমী উপস্থিতি, দৈহিক ও আত্মিক আকর্ষণ, যওক-শওক এবং কলবের স্থিতি অর্জন করা। হাদিস- আল ইহসানু আন তা’বুদাল্লাহা কাআন্নাকা তারাহু' (এহসান হচ্ছে- তুমি আল্লাহ্র ইবাদত এমনভাবে করবে, যেনো তাঁকে দেখতে পাচ্ছে।) এর প্রতিপাদ্য বিষয় এই তরিকার সালেকের সামনে উদ্ভাসিত হয় এবং এর মধ্যে সে নিজ সত্তাকে নিমজ্জিত রাখতে পারে। কোনো কোনো সালেক মত্ততায় আক্রান্ত এবং কলবের জযবায় পরাস্ত হয়ে থাকে। আবার কারও কারও নিকট তওহীদের রহস্য উন্মোচিত হয়। এই তরিকার প্রিয় ব্যক্তিগণের কারামত নিরবচ্ছিন্ন জিকির, কলবের প্রশান্তি, এক হাল থেকে অপর হালে পৌঁছানো, দোয়ার মাধ্যমে মুশকিলসমূহ দূর করা ইত্যাদি বিষয়ে হিম্মতের সাথে কাজ করার ক্ষেত্রে বিশেষভাবে খ্যাত। আল্লাহতায়ালা স্বীয় অনুগ্রহে হজরত মোজাদ্দেদে আলফেসানি র. কে উপরোক্ত মাকাম ও মর্যাদা ছাড়াও আরও বিশেষ বিশেষ মাকাম দান করেছিলেন। এক মাকাম থেকে অন্য মাকামের হাল ও এলেম পৃথক পৃথক ভাবে তিনি জানতেন। তাঁর তরিকার সিলসিলাভুক্ত ব্যক্তিগণও বর্ণিত হাল ও কাইফিয়াতের দ্বারা বিশেষিত। তবে এ তরিকার আকীদা পোষণকারী সকলের পক্ষে উক্ত মাকাম পর্যন্ত পৌঁছনো সম্ভব হয় না, যেমন সম্ভব হয়েছিলো হজরত মোজাদ্দেদে আলফে সানি র. এর পক্ষে। তবে যিনি উক্ত হাল ও মাকাম পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছেন তিনি ধন্য হয়েছেন। এভাবে এই তরিকার খান্দানদের মধ্যে হাল ও তাছীরের ক্ষেত্রে ব্যক্তি বিশেষে পার্থক্য হয়ে থাকে। হাল ও তাছীরের ক্ষেত্রে ব্যক্তি বিশেষে পার্থক্য হলেও নকশবন্দিয়া সিলসিলার জিকির ও শোগলের প্রাচীন পদ্ধতিসমূহ এখনও কার্যকর রয়েছে। কলবের মাকামে বিভোরতা, আত্মবিস্মৃতি, মত্ততা এবং মহব্বতে এলাহীর আকর্ষণ হয়ে থাকে। মোজাদ্দেদে
মাকামাতে মাযহারী/১১ 
আলফে সানি র. এই মাকামগুলোকে বেলায়েতের মাকাম বলেছেন। এরপর এই তরিকার অনুসারীগণ বিভিন্ন প্রকারের বাতেনী কাইফিয়ত দ্বারা নিজেকে সুরক্ষিত রাখেন। মোজাদ্দেদে আলফেসানি র. উক্ত বেলায়েত লাভের পর তাঁর কামালাত ও হাকীকতকে এমন সূক্ষ্ম বলে চিহ্নিত করেছেন, যা বর্ণ ও বর্ণনা এবং অনুভূতির গণ্ডি বহির্ভূত। তবে এক্ষেত্রে নিরাপদ বিভোরতা এবং অবিরত দৃষ্টিপাত বিদ্যমান থাকে। বরং মকসুদের প্রতি দৃষ্টিপাত করাতে অনুভূতিহীনতা আসে, যা মত্ততার অবস্থা ছাড়াই এই মাকামের সালেকগণের অর্জিত হয়ে থাকে। যার জন্য বাতেন জগতের পরিচ্ছন্নতা এবং প্রশান্তি অপরিহার্য।
যে সালেকের এলেম ও কাশফ অর্জিত হয়, সে সালেক মাকামসমূহে সায়ের করার কালে সর্বদাই তাজাল্লিয়ে এলাহীসমূহ প্রত্যক্ষ করে থাকে। তবে তওহীদের রহস্য” নকশবন্দিয়া তরিকার সালেকদের মধ্যে কম প্রকাশিত হয়। তার কারণ হচ্ছে, হজরত খাজা ওবায়দুল্লাহ আহরার র. এর তরিকার নেসবত হয়েছিলো দু'দিক থেকে।” তিনি একটি নেসবত পেয়েছিলেন তাঁর পিতা-পিতামহগণ থেকে । তাঁদের নেসবতের চাহিদা অনুসারে তাঁর মধ্যে প্রকাশ পেয়েছিলো তওহীদে ওজুদীর রহস্য। তাঁর অপর নেসবত হাসিল হয়েছিলো নকশবন্দিয়া খান্দান থেকে, যা পরিপূর্ণ তাকওয়া ও শরীয়ত দ্বারা আলোকিত। হজরত বাকী বিল্লাহ র. ছিলেন বর্ণিত দুই নেসবতের মাজমাউল বাহরাইন (সন্ধিস্থল)। হজরত মোজাদ্দেদে আলফেসানি র ওই দুই নেসবত হাসিল করার পর নকশবন্দিয়া তরিকার সুলুক গ্রহণ করেন।

তরিকতের নেসবতে কদম রাখার পর ওই সালেকের পদস্খলনের আশংকা থাকে, যে সালেক কলবের মাকামে স্থায়ীত্ব ও দৃঢ়তা অর্জন এবং উন্নতিসাধন করতে ব্যর্থ হয়। তওহীদের এলেম এবং মত্ততার প্রাবল্যের কারণে তার দৃষ্টিপাতে প্রতিক্রিয়া এবং যত্তক শত্তক সৃষ্টি হয়। কিন্তু তওহীদের মর্মকথা হচ্ছে- অন্তর থেকে গায়রুল্লাহকে সরিয়ে দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করা, যা নকশ বন্দিয়া খান্দানের আকাবেরগণ অর্জন করেছিলেন। কারামত প্রকাশের জন্য কঠোর সাধনা অপরিহার্য। কঠিন রেয়াজত ব্যতীত দুনিয়াতে কারামত প্রকাশ পাওয়া দুর্লভ ব্যাপার। কিন্তু মূল কথা হচ্ছে- অবিরাম কলবী জিকির, আল্লাহর দিকে মনোনিবেশ, চরিত্র সুসজ্জিতকরণ এবং মোস্তফা সল্লাল্লহু আলায়হি ওয়া সাল্লাম এর সুন্নতের অনুসরণ- এর চেয়ে অগ্রগামী কোনো কারামত নেই। আলহামদু লিল্লাহ। এই তরিকার সিলসিলাভুক্ত ব্যক্তিগণের এমতো সৌভাগ্য অর্জিত হয়ে থাকে। এই পুস্তকের যে কোনো স্থানে যদি একথা লেখা হয়- ওমুক ব্যক্তি এই তরিকার উচ্চ মাকামসমূহ এবং সুলুকের চূড়ান্ত অর্জন করেছেন, ভারতে একবার অর্থ হবে, তিনি এই তরিকার মাকামসমূহের কাইফিয়ত, হাল ও নেয়ামত প্রাপ্তিতে ধন্য হয়েছেন। আল্লাহ সম্পর্কে এলেম সবসময় তার মধ্যে বিদ্যমান আছে এবং সে নবী করীম স. এর সুন্নতের একনিষ্ঠ অনুসারী।
মামাকে মাযহারী/

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: