2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

গদীর-এ-খুম এর চূড়ান্ত ঘোষনা

Price:
৳300    ৳ 300.00

ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

সমস্ত প্রশংসা মহান আল্লাহ্ পাকের জন্য এবং অগণিত দরুদ ও সালাম তাঁর প্রিয় হাবীব আহমাদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা (সঃ) এবং তাঁর আল ও আহলে বায়েত পাকের উপর।


কোন আদর্শ মানুষ নিজের ইন্তেকালের পূর্বে আদর্শ অভিভাবক হিসাবে তাঁর সন্তান সন্ততি দিগকে সদুপোদেশ দিয়ে থাকেন। দুনিয়াতে কীভাবে চলতে হবে, কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ ইত্যাদি ইত্যাদি। এখন সমস্ত উম্মতের অভিভাবক হিসাবে রসুলে পাক (সঃ) বেসালে হকের পূর্বে দুনিয়াতে চলার জন্য এবং হেদায়াতের পথে থাকার জন্য আমাদের কোন সদুপদেশ দিয়ে গেলেন না? কোন্টা সিরাতাল মুস্তাকীমের পথ, কোন্ পথে চললে মানুষ হেদায়াতের উপর থাকবে এবং গোমরাহী থেকে বাঁচবে সেটা কি তিনি দেখিয়ে গেলেন না? তাঁর বেসালে হকের পরে আমরা কার কাছে যাব, কার কাছে গিয়ে আশ্রয় নেব, কে আমাদের সিরাতাল মুস্তাকীমের পথে চালাবেন, কে আমাদের পথভ্রষ্টতা থেকে রক্ষা করবেন, কে আমাদের হাদী, রাবার ও ইমাম হবেন সেটা কি তিনি দেখিয়ে গেলেন না??? নিশ্চয় রসুলে পাক (সঃ) সেটা বলেও গেছেন এবং দেখিয়েও গেছেন। কিন্তু যমানার এক শ্রেণির আলেম সম্প্রদায় সেটা বলতে চায়না বরং তারা এই হাদীসপাক গুলি গোপন করে যায়। রসুল পাক (সঃ) জানতেন যে তাঁর পর অনেক মানুষ এমনকী অনেক সাহাবীও পথভ্রষ্ট হয়ে যাবে। তাই তাদেরকে পথভ্রষ্টতা থেকে বাঁচাতে ও হেদায়াতের পথে চালাতে একজন রাহবার ও পথপ্রদর্শক কে রেখে গেলেন। এবং তারা যেন রসুলে পাক (সঃ) এর উপর দোষারোপ করতে না পারে যে, তাঁর বেসালে হকের পর আমাদের ইমাম, হাদী, ও রাহবার কে হবেন সেটা তিনি দেখিয়ে যান নি; তাই তিনি হজ্ব থেকে ফেরার পথে মক্কা শরীফ ও মদীনা শরীফের মধ্যবর্তী স্থান গদীরে ঘুম নামক স্থানে আল্লাহ্ পাকের হকুমে সমস্ত হাজীদিগকে সমবেত করলেন। সেদিন সেই ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল একলাখ চব্বিশ হাজার। এত বড় সমাবেশে আনুষ্ঠানিকভাবে রসুলে পাক (সঃ) শেরে খোদা হায়দারে কাররার হযরত মওলা আলী মুশকিল কুশা (আঃ) এঁর হাত উঁচু করে তুলে ধরে ঘোষণা দিলেন, "ছে মানবজাতি নিঃসন্দেহে আল্লাহ্ আমার মওলা আর আমি সমগ্র মু'মিন দিগের মওলা এবং আমি তাদের জানের থেকেও অধিক নিকটবর্তী। সুতরাং আমি যার মওলা আলী তার মওলা।"


অতঃপর আসমানের দিকে হাত দুটি তুলে বললেন," যে আল্লাহ্ তুমি তার সাথে বন্ধুত্ব রাখো যে ইনার সাথে বন্ধুত্ব রাখে এবং তুমি তার সাথে শত্রুতা রাখো যে ইনার সাথে শত্রুতা রাখে। অতঃপর তুমি তার সাথে ভালোবাসা রাখ যে ইনাকে ভালোবাসে এবং তুমি তার সাথে হিংসা রাখো যে ইনাকে হিংসা করে এবং তুমি তাকে সাহায্য কর যে ইনাকে সাহায্য করে এবং তুমি তাকে সাহায্য করা ছেড়ে দাও যে ইনাকে সাহায্য করা ছেড়ে দেয় এবং যে স্থানেই ইনি যান সত্যকে ইনার সাথে রাখো।"


এই সমস্ত হাদীস পাকগুলি পুস্তকটির ভেতরে যথেষ্ট দলিল সহকারে উদ্ধৃত করা হয়েছে।


রসুলে পাক (সঃ) কর্তৃক হযরত আলী (আঃ) কে সমগ্র মু'মিন জাতির মওলা হিসাবে পরিচয় দানের পর সমস্ত সাহাবীগণ এমনকী হযরত আবুবকর ও হযরত উমার এসে মওলা আলী (আঃ) এর সাথে কোলাকুলি করে বললেন, " হে আবুতালিবের শাহযাদা আপনাকে অসংখ্য মোবারকবাদ, আজ থেকে আপনি আমার ও প্রত্যেক মু'মিন পুরুষ ও মহিলার মওলা হয়ে গেলেন।" যা আমি পুস্তকটির ভেতরে যথেষ্ট দলিল


সহকারে উদ্ধৃত করেছি।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: