2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

গুনিয়াতুত্ ত্বলেবীন

Price:
৳600    ৳ 444.00
Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

بسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الْحَمْدُ لِلَّهِ وَكَفَى وَالصَّلوةُ وَالسَّلَامُ عَلى مُحَمَّدِنِ الْمُصْطَفَى وَالدُّعَاءَ لِسَائِرِ

الْمُسْلِمِينَ الَّذِينَ صَالُو الْمُنْتَهى أَمَّا بَعَدُ

গাউছুল আজম হযরত বড়পীর আবদুল কাদের জিলানী (রহ.)-কে জানে না এমন ব্যক্তি সমগ্র মুসলিম জাহানেও একজনও আছে কিনা সন্দেহ। অধিক সংখ্যক মুহাক্কিক বোযর্গান এবং ওলামায় মুতাকাদ্দিমীন ও মুতাআখখিরীন এ বিষয় একমাত্র পোষণ করেন যে, হযরত রাসূলে করীম সালাধার-এর সাহাবায় কেরামদের পরেই বোযর্গী ও মর্যাদার দিক দিয়া তাঁহার স্থান। দুনিয়ার সমস্ত অলী-আউলিয়া, সুফি-সাধক এবং মাশায়েখ মুর্শিদগণ হযরত গাউছুল আজম (রহ.)-এর নেতৃত্বে নত মস্তকে স্বীকার করেন। শরীয়ত ও মারেফাত উভয় দিকেই তাঁহার কামালিয়াত, জ্ঞানের গভীরতা ও অভিজ্ঞতা দুনিয়ার সমস্ত অলী-আবদাল ও গাউছ-কুতুবের মধ্যে সমধিক। হয়ত অনেকেই জানেন যে, একবার তিনি ভাবোন্মত্ততায় এমন একটি উক্তি করিয়াছিলেন, যেমন উক্তি তিনি ছাড়া আর কোন অলী-আউলিয়া কোনোদিনই করেন নাই, আর করার কাহারও অধিকার এবং ক্ষমতাও ছিল না ।

তিনি বলিয়াছিলেন, আমার এই চরণযুগল জগতের সকল অলীদের কাধের উপর । শুনা যায়, তখন দুনিয়ার যেখানে যত অলী-আবদাল জীবিত ছিলেন, তাঁহারা সকলেই নিজেদের মাথা নোয়াইয়া দিয়াছিলেন। তাঁহাদের এই মস্তক অবনত করার মধ্য দিয়াই হযরত বড়পীর (রহ)-এর কথার সত্যতা, সার্থকতা ও অতুলনীয় মর্যাদার প্রমাণ পাওয়া যায় ।

হযরত গাউছুল আজম (রহ.) একদিকে যেমন জগতের সর্বশ্রেষ্ঠ অলী এবং বাতেনী এলমে অপ্রতিদ্বন্দ্বি সত্তা ছিলেন, অন্যদিকে জাহেরী এলমেও তিনি তৎকালীন জগতের অতুলনীয় ব্যক্তি ছিলেন ।

তিনি আবাল্য সাধক ও সত্যপ্রিয় হিসাবে যে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করিয়া গিয়াছেন, তাহা জগদ্বাসীর নিকট চিরদিনই অম্লান ও বিস্ময়কর হিসাবে বিরাজ করিবে । শিক্ষা লাভ এবং জ্ঞঅন আহরণের ক্ষেত্রে যেভাবে তিনি কঠোর সাধনায় মগ্ন ছিলেন, ঠিক তেমনিভাবেই কর্মজীবনেও তিনি অপূর্ব সাধনায় রত ছিলেন। তিনি তৎকালীন জগতের শরীয়ত ও মারেফাতের শ্রেষ্ঠতম ওস্তাদগণের নিকট উভয় এলমে পারদর্শিতা অর্জন করিয়াছিলেন ।

এলমে কোরআন, এলমে হাদীস, এলমে ফিকাহ এবং ইলমে আদব প্রভৃতি বিভিন্ন বিষয়ে তিনি অভাবনীয় অভিজ্ঞতা হাসিল করিয়াছিলেন। এক কথায় তাঁহার বিবিধ শাস্ত্রে জ্ঞানের পরিধি ছিল সাগত তুল্য ।  


অধিকন্তু দ্বীন-ধর্মের বিষয়ের উপরে ওয়ায়েজ এবং গ্রন্থকার হিসাবেও তিনি জগৎজোড়া খ্যাতি অর্জন করিয়াছিলেন। জীবনে অসংখ্য লোককে তিনি শরীয়ত ও মালেফাতের শিক্ষা-দীক্ষা দানে কামালিয়াতের উচ্চস্তরে পৌছাইয়া দিয়াছিলেন ।

সর্বাপেক্ষা বিস্ময়কর বিষয় এই যে, কর্মজীবনের প্রতিটি মুহূর্ত তিনি ব্যক্তিগত ইবাদাত-বন্দেগী, যিজির-আযকার, মুরাকাবা-মাশাহাদা তদুপরি অসংখ্য শিষ্য-মাগরেদ এবং সাধারণ লোকজনকে শিক্ষা-দীক্ষা, তালীম-তালকীন প্রদান করার মধ্যেও তিনি সময় সুযোগ করিয়া গ্রন্থ রচনার কাজেও আত্মনিয়োগ করিয়াছিলেন। এক্ষেত্রে তিনি ধারণাতীত নৈপুণ্যের পরিচয় দিয়াছেন। তাঁহার রচিত গ্রন্থসমূহের প্রত্যেকখানাই দ্বীনি জ্ঞানান্বেষীদের কাছে একেকখানা অমূল্য রত্ন সমৃশ। (ক) ফাতহুল গায়ব, (খ) আল- ফাতুহুর রাব্বানী, (গ) কাছীদায়ে গাউছিয়া, (ঘ) মাকতুবাতে গাউছিয়া প্রভৃতি গ্রন্থসমূহ শরীয়ত ও মারেফাতের তত্ত্ব ও তথ্যপূর্ণ অমূল্য দ্বীনি বিষয়ে পরিপূর্ণ। সমস্ত মুসলমানের জন্য এই গ্রন্থসমূহ অধ্যয়ন করা অপরিহার্য।

। যদি কোনো অসদুপায় অবলম্বন করে, তবে তাকে আমার এবং প্রকাশকের যাবতীয় আর্থিক ও সুনাম ক্ষতির দায়ভার আইনত বহন করতে হবে এবং দণ্ডনীয় হতে হবে। এ ব্যাপারে কারো কোনো ওজর-আপত্তি আইনগত গ্রহণযোগ্য হবে না ।

অন্যতম গ্রন্থ গুনিয়াতুত্ ত্বালেবীন প্রত্যেক মুসলমানের জন্য একখানা এমন জরুরি গ্রন্থ যাহা প্রত্যেকেরই অধ্যয়ন করা আমরা একান্ত জরুরি মনে করি। গ্রন্থখানাকে সহজ সরল বাংলা ভাষায় অনুবাদ করত আমরা বাংলাভাষী পাঠকদিগের কাছে পেশ করিলাম । আশা করি আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই এই গ্রন্থখানা অধ্যয়ন করিয়া নিজেদের দ্বীনি জ্ঞান লাভে পরিপূর্ণতা অর্জনে সক্ষম হইবেন ।

পরিশেষে কৃপাময় প্রভুর দরবারে আমাদের ফরিয়াদ এই যে, হে প্রভু! আপনি আমাদের এই প্রচেষ্টার সৎ উদ্দেশ্য সফল করুন এবং এই গ্রন্থখানাকে মুসলিম জনসাধারণকে বিশেষ কল্যাণ এবং হিত সাধনের উসিলা বানাইয়া দিন ।

وَالسَّلَامُ عَلَى الْمُؤْمِنِينَ.


Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: