2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

পাকপাঞ্জাতনের মহীমা

Price:
৳100    ৳ 90.00

পেইজ:   76

ওজন:   0.1


লেখক:   

ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

বিশ্বজগতের রহস্য এবং এর প্রকাশ-বিকাশবিজ্ঞান বোঝার উপায় জ্ঞানী হওয়া, আনীগণই শুধু পবিত্র। আর নিজেকে চেনার যে বিজ্ঞান তাই হচ্ছে পবিত্র হওয়ার পথ।

কোরান মতে পবিত্রগণ হচ্ছেন পাক-পাঞ্জাতন, মুহাম্মদ (সা.), আলে মুহাম্মদগণ। ইতিহাস আর হাদিসের উপর নির্ভরতা দিয়ে পাক-পাঞ্জাতনের শান-মান বোঝার চেষ্টা হবে ব্যর্থ চেষ্টা। নদীতে চাঁদ যেমন ধরা যায়না, ইতিহাস আর হাদিস দিয়ে পবিত্রগণদের স্পর্শকরা সম্ভব না। তাদের বোঝার জন্য দরকার নিঃস্বার্থ প্রেম- সম্পূর্ণ নির্ভরতা।

পাক-পাঞ্জাতনের মহিমা বা গুরুত্ব আমার মতো মূর্খের পক্ষে বর্ণনা করা একেবারেই অসম্ভব। তারপরও এই সংকলনের দুঃসাহস করার চেষ্টা শুধুই অনুসন্ধিৎসু মনের খেয়াল। আর সাহস যতটুকু তার সবটুকুই মাওলা মুর্শিদের কৃপা দৃষ্টির কারণে। তবে যতটুকু দেখেছি এবং বুঝেছি তা বেশ স্পষ্টই। আমাদের এই সংকলনের সবকটি লেখা আগেই বিভিন্ন পুস্তক-পুস্তিকায় প্রকাশ হয়েছে; যা মাওলা মুর্শিদ সুফি সদর উদ্দিন আহমদ চিশতীর অনূদিত ।

বইটির বিশেষ প্রভাব, উপকার এবং কার্যকারিতা না বললেই নয়। প্রতিদিন পাঠ করলে আপনার দেহ-মনের সমস্ত পঙ্কিলতা এবং ইহা জাগতিক ও পরজাগতিক সমস্যার সমাধান পাবেন। বুঝে পাঠ করলে আধ্যাত্মিকভাবে এতটাই উন্নতি করা সম্ভব যে, এই দেহ ত্যাগ করার পর উন্নত জীবন লাভ করা নিশ্চিত।

সত্যসন্ধানী ব্যক্তির জন্য এই প্রকাশনাটি দিকনির্দেশনাও বটে।

মোহাম্মদুর রসুলাল্লাহ্ সিদ্ধ পুরুষগণের মাথার তাজ। তিনি নিজেই মূর্ত আল মেরাজ এবং আল বোরাক এবং সত্যের শ্রেষ্ঠ পতাকা অর্থাৎ মানদণ্ড। Standard bearer of Truth or of the Absolute Truth. তাঁহার পবিত্র নামের দোহাই দিলে তাঁহারই নেক নজরে কলেরা, বসন্ত ইত্যাদি মহামারী ব্যাধিও দূরীভূত হইয়া যায়।

কেতাব” অর্থ দেহ; “লৌহ” অর্থ মস্তিষ্কের স্মৃতিফলক; “কলম” অর্থ মহাপুরুষ। মহানবীর নাম তথা গুণাবলী সাধকের দেহমনে অঙ্কিত ও খোদিত হইয়া তাহাদের স্মৃতিফলকে এবং মহাপুরুষগণের মধ্যে কেতাবস্থ অর্থাৎ দেহস্থ হইয়া থাকে। নূর মোহাম্মদ অর্জন করা ব্যতীত কোন সত্তাই মহত্ত্ব লাভ করে না।

মোহাম্মদ সর্বজনীন এবং সর্বকালীন। সৃষ্টির মধ্যে তাঁহারই পবিত্র দেহের বিকাশ দেখিতে পাওয়া যায় আল বাইতে এবং আল হারামে। অর্থাৎ প্রতিষ্ঠিত মানবদেহে এবং আল হারামে অর্থাৎ দুনিয়া হইতে মুক্ত পবিত্র হেরেম শরীফে। হেরেম শরীফ ব্যক্তিত্বে আসিয়া মহামানবের রূপ ধরে।

 সূর্য মোহাম্মদুর রসুলাল্লাহর প্রতীক। এবং পূর্ণ চন্দ্র পরিপূর্ণভাবে কামেল মহাপুরুষের প্রতীক। যথা-মাওলা আলী। “সাদরূল উলা” উক্ত আলীত্ব প্রাপ্ত অন্তর, অর্থাৎ যে অন্তর বস্তুমোহের ঊর্ধ্বে বাস করে তথা মোহমুক্ত উন্নত হৃদয় হেদায়েতের আলো মোহাম্মদী সত্তার মধ্যেই কেবল প্রকৃতপক্ষে বিরাজমান থাকে।


Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: