- বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা যিনি আউয়াল, আখের, জাহের, বাতেন, মহাবিশ্ব তথা কুলমখলুকাতের একক মালিক এবং যিনি অক্ষয়, অসীম, চিরজীবী-চিরস্থায়ী, অপরিবর্তনশীল, চিরনিয়ন্ত্রক, আকাশ-পাতালের মহাঅধিপতি, বিশ্বেশ্বর, মহামহিয়ান, ক্ষমাময়, দয়াময়, অনাদির আদি, স্রষ্টা এবং যিনি পরম দয়াল করুণাময় আল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম জানাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমীপে যিনি খাতামুন নাবীয়্যিন, সায়্যেদুল মুরসালীন, অগণনীয় মুজিযার অধিকারী এবং যাকে আল্লাহ পাক নূর ও বিশ্বজগতের রহমত বলে পবিত্র কোরান শরীফে ঘোষণা করেছেন এবং যাকে সৃষ্টি না করলে আকাশ-পাতাল ও সৃষ্টি ব্রহ্মাণ্ডে দৃশ্য-অদৃশ্য যা রয়েছে আল্লাহ পাক এর কিছুই সৃষ্টি করতেন না ।
হে রাব্বুল আলামিন! এই আশরাফুল মখলুকাতের আপনিই একমাত্র মালিক, মহামহিমান্বিত প্রতিপালক। আমি আপনার একজন অধম ও ক্ষুদ্র দাস এবং নগণ্য গোলাম হয়ে “মিলাদ-কিয়ামের দলিল” গ্রন্থটি লিখতে ইচ্ছা পোষণ করছি। হে মাবুদ, আপনি আমাকে সে তৌফিক দান করুন ।
আমি স্মরণ করছি আমার মুর্শিদ কেবলাকে যাঁর পদযুগলে সবকিছু সঁপে দিয়েছি, আমার সেই মুর্শিদ কেবলার নাম শাহ সূফী মিনাজউদ্দিন আল চিশতী নিজামী (রঃ), ঝিটকা শরীফ, উপজেলা-হরিরামপুর, জেলা- মানিকগঞ্জ। আমার শ্রদ্ধেয় দাদা হুজুরের নাম, শাহ সূফী মোঃ ইয়ার আলম আল চিশতী নিজামী (রঃ), ঝিটকা শরীফ, উপজেলা- হরিরামপুর, জেলা- মানিকগঞ্জ। স্মরণ করছি আমার মা বাবাকে যাঁদের অছিলায় আমি পৃথিবীতে এসেছি।
মিলাদ-কিয়ামের দলিল ৯